মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলো ঘুম। আমরা প্রত্যেকেই প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমিয়ে থাকি। তবে আমরা অনেকেই জানি না যে, ঘুমেরও যে ভিন্ন ভিন্ন ধরন বা প্রকারভেদ রয়েছে। এই বিষয়টি অনেকের কাছেই অজানা। যারা বিষয়টি সম্পর্কে অবগত নন, তাদের জন্য এই রহস্য উন্মোচনের দায়িত্ব নিয়েছেন অর্পণ দাশগুপ্ত। ঘুমের এই বৈচিত্র্যময় দিকগুলো সহজভাবে সবার সামনে তুলে ধরার জন্য তিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন। আর এই আলোচনার সাথে দৃশ্যকলা বা চিত্রায়নের কাজ করেছেন প্রভা পুচ্চি।