দৈনিক বিজনেস বাংলাদেশের সম্পাদক ও প্রথিতযশা সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ আছর কুমিল্লার বুড়িচং উপজেলার জরুইন গ্রামের বাড়ির ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বাবার মৃত্যুর এই শোকাবহ মুহূর্তে সাংবাদিক মেহেদী হাসান বাবু সবার কাছে তার বাবার জন্য ক্ষমা ও দোয়া চেয়েছেন। তিনি বলেন, “জীবদ্দশায় চলার পথে তার বাবা কোনো ভুলত্রুটি করে থাকলে কিংবা মনের অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে সবাই যেন তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।”

মরহুম নেওয়াজ আলী সর্দারের আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা।