কর্মজীবনের ব্যস্ততা, নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, অর্থনৈতিক উত্থান-পতন কিংবা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক ও জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি বয়ে আনতে পারে। কারো ক্ষেত্রে বাণিজ্যিক উন্নতির প্রবল সম্ভাবনা থাকলেও, কারো জন্য দিনটি হতে পারে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তির। পাশাপাশি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যেমন শুভসূচনার ইঙ্গিত রয়েছে, তেমনই কিছু ক্ষেত্রে সতর্ক থাকার বার্তাও দিচ্ছে আজকের গ্রহ-নক্ষত্র।
একনজরে দেখে নেওয়া যাক বুধবার (৪ নভেম্বর) আপনার ভাগ্যে কী লেখা আছে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
পিতার জন্য বিশেষ কিছু করতে পেরে আপনি মানসিক তৃপ্তি পাবেন। সন্তানের বিষয়ে স্ত্রীর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা হতে পারে; এক্ষেত্রে ধৈর্য ধরে এগোনো প্রয়োজন। কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতায় আপনার পরিকল্পনাগুলো সফল হতে পারে।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
ব্যবসায়িক উন্নতির ভালো সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা অত্যন্ত কার্যকর হবে। ব্যবসার ক্ষেত্রে ছোটখাটো কেনাকাটার বিষয়ে সতর্ক নজর রাখুন। প্রতিকূল পরিস্থিতির মুখেও ধৈর্য হারাবেন না। পারিবারিক বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। মায়ের অসুস্থতার কারণে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা হতে পারে। প্রেমের অনুভূতিগুলো আপনি সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন।
মিথুন (২১ মে–২০ জুন)
আজকের দিনে মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। দুপুরের পর সাফল্য ও উন্নতির সম্ভাবনা দেখা দেবে। নিজের চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে পারলে অন্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। শারীরিক সুস্থতার জন্য দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে। শেয়ার বাজারে বিনিয়োগে ভালো লাভের সম্ভাবনা রয়েছে।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
প্রিয়জনদের সঙ্গে গুণগত সময় কাটানোর চেষ্টা করুন। আর্থিক অবস্থা বেশ মজবুত থাকবে বলে মনে হচ্ছে। তবে বাবার চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। সম্পত্তির বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন। ব্যবসায় নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য দিনটি অনুকূল। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিন। অফিসে সহকর্মীদের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ভালো থাকায় কাজের মান উন্নত হবে।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। দুপুরের পর অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ আয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সামনে নিজের চিন্তা ও অনুভূতি প্রকাশ করতে পারবেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। গুরুজনদের পরামর্শ আপনার উপকারে আসবে এবং মানসিকভাবে প্রশান্তি দেবে।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
শান্তি খোঁজার জন্য বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটান। তবে দূরসম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ বাড়তে পারে। নতুন ব্যবসা শুরুর জন্য এটি একটি চমৎকার দিন। তবে পেটের সমস্যার কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। শিল্পকলা বা সৃজনশীল কাজের ক্ষেত্রে নিজের কল্পনাশক্তিকে সঠিকভাবে কাজে লাগানো উচিত।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
নতুন কিছু চিন্তাভাবনা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবন—উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সন্তানের পড়াশোনার বিষয়ে কোথাও যোগাযোগ করতে হতে পারে। পোষ্য প্রাণীর পেছনে খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, যা আপনাদের সম্পর্ককে আরও গভীর করবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
কর্মক্ষেত্রে আপনি বেশ আত্মবিশ্বাসী বোধ করবেন, যা আপনার চারপাশের মানুষের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। খাবারের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটাতে পারবেন। ব্যবসার জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণাগুলো সমর্থন পেতে পারে।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
অফিসে নেতৃত্ব দেওয়ার দক্ষতা বৃদ্ধি পেতে পারে। সহকর্মীরা আপনার পরামর্শের প্রশংসা করবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। ব্যবসায়িক আত্মবিশ্বাস বাড়বে, যা আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে আজ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
পেশাগত জীবনে ভালো কোনো সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে। নতুন কোনো কাজের খবর পেতে পারেন। যোগাযোগ দক্ষতা বিশেষ করে কাজে লাগবে, যা নতুন ব্যবসায়িক পরিকল্পনা স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করবে। ব্যবসার অংশীদারদের সঙ্গে সময় কাটানো এবং তাদের মতামতের প্রতি সম্মান জানানো গুরুত্বপূর্ণ হবে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
ব্যক্তিগত সম্পর্কের দিকে বিশেষ নজর দিন। সকালের দিকে অনেক আত্মীয়র আগমনে ব্যস্ততা বাড়তে পারে, যার ফলে খরচও বাড়বে। আপনার কাজের ক্ষমতা এখন সর্বোচ্চ স্তরে রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য ও অগ্রগতির প্রবল সম্ভাবনা আছে। কোনো নির্দিষ্ট প্রকল্পে কাজ করলে তা দ্রুত এগিয়ে যাবে। শেয়ার বাজারের বিষয়ে চিন্তাভাবনায় স্পষ্টতা থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনার আচরণে সবাই সন্তুষ্ট থাকবে। বাবা-মায়ের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। আর্থিক দুশ্চিন্তা কমবে। ব্যবসায়িক ক্ষেত্রে পুরোনো কোনো মতবিরোধ মিটিয়ে ফেলার জন্য এটি সঠিক সময়।