নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, কর্মজীবনের ব্যস্ততা, অর্থনৈতিক উত্থান-পতন কিংবা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক ও জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা বয়ে আনতে পারে। কারো ক্ষেত্রে বাণিজ্যিক উন্নতির প্রবল সম্ভাবনা থাকলেও, কারো জন্য অপেক্ষা করছে অর্থব্যয় কিংবা পারিবারিক অশান্তি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যেমন সুখবর মিলার আভাস রয়েছে, তেমনি কিছু ক্ষেত্রে সতর্ক থাকার বার্তাও দিচ্ছে আজকের রাশিফল।
একনজরে দেখে নেওয়া যাক শুক্রবার (৩০ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী লেখা থাকতে পারে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
আর্থিক পরিস্থিতি খুব একটা অনুকূল হওয়ার সম্ভাবনা নেই। পরিবারেরই কোনো সদস্য আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন। কর্মক্ষেত্রে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বসের পরামর্শ নিন; একতরফা সিদ্ধান্ত গ্রহণ আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। ব্যবসার অংশীদারের কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে তা দ্রুত ফেরত দেওয়া শ্রেয়। এছাড়া আপনার নির্ভীক বা স্পষ্ট কথা বাড়ির সদস্যদের মনে আঘাত দিতে পারে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
বন্ধুবান্ধবদের সঙ্গে বাইরে যাওয়ার সময় পথে কোনো বিবাদের সম্মুখীন হতে পারেন। তবে প্রতিবেশীরা আপনার মতামত চাইলে দ্বিধা করবেন না, এতে আপনি প্রশংসা পেতে পারেন। দুপুরের পর আর্থিক অবস্থার ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে তর্কে জড়ানো থেকে বিরত থাকুন। ব্যবসায়িক সমৃদ্ধির জন্য অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। বাবার সঙ্গে সম্পত্তির বিষয়ে আলোচনা হতে পারে।
মিথুন (২১ মে – ২০ জুন)
আজ স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। রপ্তানি ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো পদক্ষেপ নিতে হলে যথেষ্ট সতর্ক থাকুন। প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির সুযোগ আসতে পারে। তবে মহাজন বা ঋণদাতাকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না, যা পালন করা আপনার জন্য কঠিন হবে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
দিনের শেষ ভাগে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি অনুকূলে থাকবে এবং আর্থিক সংকট মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের অহেতুক বিতর্কে জড়িয়ে মূল্যবান সময় নষ্ট করবেন না। ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারেন। আগে বিনিয়োগ করা অর্থের লভ্যাংশ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে এবং নতুন উদ্যোগে উন্নতির সম্ভাবনা রয়েছে। মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়ার প্রবল সম্ভাবনা আছে, যা আপনার মনে আনন্দ বয়ে আনবে। তবে সকালের দিকে ব্যবসায়িক অংশীদারের কোনো আচরণে আপনি বেশ বিরক্ত হতে পারেন। আইনি লড়াইয়ে আদালতের রায় আপনার অনুকূলে থাকার সম্ভাবনা আছে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত ভালো সময়। কর্মক্ষেত্রে নিজের আচরণ সংযত রাখুন এবং সহকর্মীদের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করুন। প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে পারেন। অবসরের সময়টুকু ব্যবসার কাজে ব্যয় হতে পারে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
আপনার আচরণের কারণে পরিবারের সদস্যরা হতাশ হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভাঙন ধরার আশঙ্কা রয়েছে। ব্যবসার আর্থিক অবস্থা খুব একটা সন্তোষজনক হবে না এবং সামগ্রিক আর্থিক পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সন্তানের প্রতি অতিরিক্ত কঠোর হবেন না।
যদি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে খুব বেশি দুশ্চিন্তা করবেন না। বাবার সঙ্গে কোনো বিশেষ কাজের বিষয়ে কথা হতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
প্রেমিক ও প্রেমিকাদের জন্য দিনটি শুভ। দুপুরের পর ব্যবসায় লাভের সম্ভাবনা দেখা দেবে, যদিও হঠাৎ করে অর্থের প্রয়োজন হতে পারে। সঞ্চয়ের গুরুত্ব আজ আপনি উপলব্ধি করতে পারবেন। মন ভালো রাখতে ভালো কোনো বই পড়তে পারেন। কোনো বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলতে পারে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
দাম্পত্য জীবনে অশান্তির আশঙ্কা রয়েছে। ব্যবসার কিছু পুরনো ঋণ পরিশোধ হতে পারে। তবে আর্থিক কোনো জটিলতার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং বিনিয়োগ থেকে লাভবান হবেন।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
ব্যবসায়িক উন্নতির সম্ভাবনা প্রবল এবং আর্থিক সমস্যাগুলো মিটে যাবে। তবে ব্যবসার ক্ষেত্রে অন্যদের কথা বিশ্বাস করার আগে সতর্ক থাকা প্রয়োজন। স্বামী বা স্ত্রীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ। তবে আকাশপথে ভ্রমণে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
রপ্তানি ব্যবসায় আর্থিক ক্ষতির আশঙ্কা থাকায় কোনো পদক্ষেপ নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করুন। বাড়ি বা ব্যবসা সংক্রান্ত ব্যক্তিগত কথা গোপন রাখুন, অন্যকে বললে বড় সমস্যায় পড়তে পারেন। আজ কাজের চাপ বেশি থাকবে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কাউকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। সন্তানের কোনো অর্জনে পুরো পরিবারে খুশির পরিবেশ তৈরি হবে। দিনের মধ্যভাগে সামান্য আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। তবে আর্থিক অবস্থা বেশ মজবুত থাকবে। মন প্রফুল্ল রাখতে খেলাধুলা করতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে।