নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, কর্মজীবনের ব্যস্ততা, আর্থিক উত্থান-পতন কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা বয়ে আনতে পারে। কারো ক্ষেত্রে বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারো জন্য অপেক্ষা করছে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যেমন সুখবর আসার আভাস রয়েছে, তেমনি কিছু ক্ষেত্রে সতর্ক থাকার বার্তাও দিচ্ছে আজকের রাশিফল।

একনজরে দেখে নেওয়া যাক শুক্রবার (১৬ অক্টোবর) আপনার ভাগ্যে কী লেখা থাকতে পারে:

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
সকালের দিকে সামান্য আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে কোনো কারণে হঠাৎ রেগে গেলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মনোমালিন্য ও মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক বিষয়ে কিছু আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা আনন্দ থাকলেও শেয়ার বাজারে আয়ের ক্ষেত্র হতাশাব্যঞ্জক। তবে বেকারদের চাকরির প্রচেষ্টায় সফলতা আসতে পারে।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
সকালের দিকে মানসিক চাপ এবং সামান্য আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে, তাই একটু সাবধান থাকা প্রয়োজন। ব্যবসায় কোনো ভালো সুযোগ আসতে পারে। আপনার কোনো বিশেষ গুণের কারণে বাড়িতে সুনাম বৃদ্ধি পেতে পারে। দুপুরের পর আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আত্মীয়ের কাছ থেকে কোনো শুভ সংবাদ শুনবেন। তবে উদ্বেগ এবং পারিবারিক দুর্ভোগ বাড়তে পারে।

মিথুন (২১ মে – ২০ জুন)
অফিসে হঠাৎ ঝামেলা, মতবিরোধ ও মনোমালিন্য হতে পারে। ব্যবসায় বিশেষ কোনো উন্নতির সম্ভাবনা নেই। বাড়িতে অকারণে ব্যয় বাড়বে এবং আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কোথাও বেড়াতে গেলে সতর্ক থাকুন। সন্ধ্যার দিকে কোনো নতুন সম্ভাবনা অর্থাৎ হঠাৎ কিছু অর্থলাভ হতে পারে। তবে প্রেমের জন্য মন অশান্ত হয়ে উঠতে পারে।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)
স্ত্রীর সঙ্গে সাংসারিক মতবিরোধ হতে পারে। সন্তানের জন্য অপ্রত্যাশিত অর্থব্যয় করতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে হঠাৎ অশান্তির আশঙ্কা রয়েছে এবং কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় কিছু যোগাযোগের রাস্তা তৈরি হবে, তবে শেয়ারের ব্যাপারে হতাশা আসতে পারে। কর্মীদের শারীরিক দুর্বলতার আশঙ্কা রয়েছে এবং রপ্তানি ব্যবসার ক্ষেত্র উদ্বেগজনক হতে পারে।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
প্রেমের ক্ষেত্রে অশান্তি ও সাময়িক ছাড়াছাড়ি হতে পারে। শারীরিক ও মানসিকভাবে ভোগান্তিতে পড়তে পারেন। হুট করে রাগ বৃদ্ধি পেতে পারে। দূরে বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির জন্য কিছু নতুন জিনিস কেনাকাটা হতে পারে। অফিসে কোনো কাজ অশান্তির কারণ হতে পারে। তবে কর্ম ও আর্থিক যোগাযোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সামান্য আর্থিক সুরাহা হতে পারে।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
ব্যবসার প্রয়োজনে কোথাও যেতে পারেন। শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। শারীরিক ও মানসিক চাপ কিছুটা কম থাকবে, তবে সাংসারিক অশান্তি পিছু ছাড়বে না। কারও কথায় মনে আঘাত লাগতে পারে। কোনো কাজ শেষের দিকে এসে বাধা পড়তে পারে। বাবার সঙ্গে কিছু দরকারি কথা হতে পারে। এছাড়া চোখ আর গলার রোগে কষ্ট পেতে পারেন।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
বড় আর্থিক সমস্যায় পড়তে পারেন, তাই ভেবেচিন্তে ঋণ নিন। ভালবাসার মানুষের সঙ্গে কোনো সমস্যা হলে, তার সমাধান করুন। আপনার কোনো আচরণে বিবাদ হতে পারে। সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ ঠান্ডা মাথায় পরিচালনা করুন। কিছু কাজের জন্য ব্যবসায় আরও বেশি অর্থ ব্যয় করতে হবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
সকালের দিকে পারিবারিক কারণে মতবিরোধ হতে পারে। সাধারণভাবে ব্যবসা এবং পারিবারিক ব্যাপারে উদ্বেগ থাকবে। সামান্য সমস্যা থাকলেও পরিস্থিতি ক্রমশ ভালোর দিকে যাবে। কোনো আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। বাড়ির সবাই মিলে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কারও কোনো অনুরোধ রক্ষা করতে হতে পারে। কর্মচারীর জন্য কর্মক্ষেত্রে উদ্বেগ বাড়বে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পারিবারিক ব্যাপারে কোনো ভালো কাজের জন্য আনন্দ পাবেন। কোথাও বেড়াতে যাওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। ব্যবসায় অযথা অর্থব্যয় হতে পারে। প্রেমে অভিমান ও মনোমালিন্য বাড়বে। ব্যবসায় দুপুরের পরে একটু চাপ থাকতে পারে। কাজের উদ্যমে বাধা আসতে পারে। স্ত্রীর জন্য অস্থিরতা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো ঘটনায় মতবিরোধজনিত অশান্তি হতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
সন্তানের সমস্যায় বিব্রত হতে পারেন। তবে বিয়ে ও অন্য কোনো শুভ প্রচেষ্টার জন্য এটি ভালো দিন। কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ করতে পারেন। কোনো আত্মীয়ের স্বাস্থ্যহানি হতে পারে। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে এবং আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে কর্ম ও আর্থিক ক্ষেত্র সুপ্রসন্ন থাকবে।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সকালের দিকে আয় বৃদ্ধি ও আর্থিক উন্নতি হতে পারে। তবে অফিসে অস্বস্তিবোধ, অকারণ শত্রুতা বা সমালোচনার সম্মুখীন হতে পারেন। ব্যবসার জন্য কিছু নতুন দ্রব্য কেনাকাটা করতে পারেন। কাছাকাছি কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যদি ভ্রমণ করে থাকেন তবে মূল্যবান জিনিসগুলোর বিশেষ যত্ন নিন, চুরির আশঙ্কা আছে। ভালো কিছু খাবারের জন্য আনন্দ বাড়বে। প্রেমের ক্ষেত্রে কোনো কথায় সাময়িক কষ্ট বাড়তে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নতুন কোনো প্রকল্পে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। ভালবাসার মানুষের অনুভূতি বুঝুন। বেশিরভাগ সময় অযথা কাজে ব্যয় হতে পারে। সন্ধ্যায় ব্যবসায় খুব ভালো খবর আসতে পারে। স্বামী বা স্ত্রী একটু অশান্তি করতে পারে। মনোবল বজায় রাখার জন্য খেলাধুলা করতে পারেন। তবে শেয়ার সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না।