নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, কর্মজীবনের ব্যস্ততা, আর্থিক উত্থান-পতন কিংবা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা বয়ে আনতে পারে। কারো ক্ষেত্রে বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারো জন্য অপেক্ষা করছে অর্থব্যয় কিংবা পারিবারিক অশান্তি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যেমন সুখবর মিলতে পারে, তেমনি কিছু ক্ষেত্রে সতর্ক থাকার বার্তাও রয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক বুধবার (৭ অক্টোবর) আপনার রাশিফলে কী লেখা আছে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
আজ চলাফেরার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন, কারণ বিপদের আশঙ্কা রয়েছে। কোনো নির্দিষ্ট কাজ নিয়ে আপনাকে বেশ ব্যস্ত থাকতে হবে। তবে কর্মক্ষেত্রে সম্মান লাভ করবেন এবং একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা রয়েছে। তবে সঙ্গীতশিল্পীদের জন্য আজকের দিনটি খুব একটা অনুকূল নয়। আত্মীয়দের সঙ্গে বিবাদ ঘটতে পারে এবং প্রেমের ক্ষেত্রে অভিমান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভালো লাভের আশা থাকলেও সাধারণ ব্যবসা মনের মতো হবে না। নতুন কোনো কাজ শুরু না করাই শ্রেয়।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
আর্থিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেও উল্টো বদনাম হতে পারে। তাই অশান্তি এড়িয়ে চলুন। টাকা-পয়সা চুরির আশঙ্কা রয়েছে। ব্যবসার প্রয়োজনে কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনার সুযোগ আসতে পারে। তবে প্রেমের কারণে বাড়িতে বিবাদ হতে পারে। স্ত্রীর কোনো বিপদ থেকে আপনি উদ্ধার করবেন। কোনো নির্দিষ্ট ব্যক্তির কারণে আর্থিক ক্ষতি হতে পারে, যদিও ব্যবসায় কিছু ইতিবাচক ঘটনা ঘটতে পারে। বিদেশে অবস্থানরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে। অফিসে কাজের চাপ বাড়লেও উন্নতির সুযোগগুলো কাজে লাগান।
মিথুন (২১ মে – ২০ জুন)
প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যজীবনে সামান্য কারণেই বিবাদ হতে পারে এবং সাংসারিক ব্যয় বাড়বে। প্রিয়জনের বিষয়ে কোনো দুঃসংবাদ আসতে পারে, তাই অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। তবে ব্যবসায় বাড়তি লাভের সম্ভাবনা আছে এবং সঙ্গীতশাস্ত্রে সাফল্য পেতে পারেন। আলস্যের কারণে কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। কাউকে কটু কথা বলার জন্য পরে অনুতাপ করতে হতে পারে, তাই কথা বলার আগে ভেবে নিন।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
ব্যবসায়িক দায়িত্ব বাড়তে পারে, যার ফলে কাজের চাপে শারীরিক কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে সুনাম অর্জনের সম্ভাবনা আছে। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। বাড়তি খরচ হতে পারে। আজ গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, আঘাত পাওয়ার ঝুঁকি রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি খুব একটা শুভ নয় এবং পেটের সমস্যা বাড়তে পারে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
বন্ধুদের কারণে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং প্রেমেও বিবাদ বাঁধতে পারে। বাইরের অশান্তি ঘরে ঢুকে পড়তে পারে। কেউ আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে বনিবনা না-ও হতে পারে। তাই প্রয়োজনীয় সব কাজ দ্রুত সেরে ফেলুন এবং অন্যের ওপর কাজের দায়িত্ব ছেড়ে দেবেন না। কর্মক্ষেত্রে বিবাদের কারণে কাজ বন্ধ হতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো, তবে যুক্তিপূর্ণ কথা বলে সুনাম বাড়াতে পারেন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
দাম্পত্যজীবনে অশান্তির আশঙ্কা রয়েছে। স্ত্রীর কারণে মায়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। প্রেমে আনন্দ থাকলেও মনে চিন্তা বৃদ্ধি পাবে। কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ব্যবসায় মিশ্র ফল পাবেন এবং দুপুরের পর কাজের চাপ বাড়তে পারে। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে এবং কর্মব্যস্ততায় ক্লান্তি বাড়বে। কোনো কূট ব্যক্তির কারণে ক্ষতির সম্মুখীন হতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে দাম্পত্য বিবাদের কারণে মানসিক যন্ত্রণায় ভুগতে পারেন। শারীরিক সমস্যার কারণে কাজে অনীহা তৈরি হতে পারে এবং কাজে ব্যাঘাত ঘটতে পারে। তবে কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে। সন্তানের পড়াশোনায় আগ্রহ দেখবেন এবং তার কৃতিত্বে গর্ববোধ করবেন। বাবা-মায়ের চিকিৎসায় খরচ বাড়তে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
বন্ধুদের সঙ্গে সম্পর্কের জটিলতা তৈরি হতে পারে। দাম্পত্যজীবনে ক্ষোভ এবং প্রেমে অভিমান বাড়বে। বেকারদের জন্য চাকরির ভালো সুযোগ আসতে পারে। ব্যবসায় অশান্তি বাড়লেও অফিসে উন্নতির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে নতুন গৃহনির্মাণের বিষয়ে আলোচনা করতে পারেন।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শারীরিক অসুস্থতার কারণে ব্যবসায় পর্যাপ্ত সময় দিতে পারবেন না। ব্যবসায়িক বিবাদ থেকে সতর্ক থাকুন। বাইরের মানুষের কারণে খরচ বাড়তে পারে। তবে ব্যবসায় আসা ভালো সুযোগগুলো কাজে লাগান। দাম্পত্য সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়াবেন না এবং দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। চাকরির বিষয়ে কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা বাড়বে এবং ভ্রমণের বিষয়ে বাড়িতে আলোচনা হতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
কর্মক্ষেত্রে সম্মানের লড়াইয়ে পড়তে পারেন। বাবার কোনো বিপদ থেকে আপনি উদ্ধার করবেন। প্রিয়জনের কারণে মনঃকষ্ট পেতে পারেন। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে এবং কোনো কাজে বন্ধুদের সাহায্য পাবেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন। অতিরিক্ত পরিশ্রমের কারণে অসুস্থতা দেখা দিতে পারে এবং চিকিৎসার খরচ বাড়বে। বাড়তি কাজের চাপে সময় নষ্ট হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
অতিরিক্ত রাগের কারণে সংসারে অশান্তি হতে পারে, তাই স্ত্রীর কথায় বিশেষ মনোযোগ দিন। সন্তানের বিষয়ে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে হতে পারে। সামাজিক কাজে সুনাম পেতে পারেন। তবে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে এবং প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপে থাকবেন। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে। কোনো মহিলাকে কেন্দ্র করে সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। বুদ্ধির ভুলে কোনো কাজ হাতছাড়া হতে পারে। কারো প্রতি অতিরিক্ত উদারতা না দেখানোই ভালো হবে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে, তবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।