কর্মজীবনের ব্যস্ততা, নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, অর্থনৈতিক উত্থান-পতন কিংবা সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা বয়ে আনতে পারে। কারো ক্ষেত্রে বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারো জন্য অপেক্ষা করছে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি। অন্যদিকে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক রোববারের (২৫ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
আর্থিক দিকটি ইতিবাচক হতে পারে। ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে লক্ষ্য স্থির রেখে অবিচল থাকুন। দুপুরের পর কাজে আশানুরূপ ফল পেতে পারেন। পেশাগত জীবনে আর্থিক লাভ হবে। অফিসে নিজের পদমর্যাদা ও প্রভাব বজায় থাকবে। চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই উন্নতি হবে। সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়তা ভালো থাকবে। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে ভ্রমণে যেতে পারেন। তবে কোনো কাজ করার সময় তাড়াহুড়ো করবেন না।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
সকালের দিকে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় পরবর্তীতে বিপদ হতে পারে। আত্মীয়-স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক আলাপ-আলোচনা বৃদ্ধি করুন। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট ভেবেচিন্তে পদক্ষেপ নিন। কোনো কাজে বন্ধুর সমর্থন পাবেন। গুরুজনদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার বুদ্ধিমত্তা ও সক্রিয়তা সবাইকে মুগ্ধ করবে। মহাজনের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় থাকতে পারে।
মিথুন (২১ মে – ২০ জুন)
সকালের দিকে শরীর ভালো থাকলেও বিকেলের পর মাথাব্যথার কারণে কষ্ট পেতে পারেন। বাড়ির কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখুন। ব্যবসায় হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কেউ সম্পর্কের সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে মনোবল ধরে রাখুন। বাবার সহযোগিতা পাবেন। কর্মীরা কাজে সঠিক প্রস্তাব পেতে পারেন।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পড়াশোনায় লক্ষ্য অর্জনের দিকে বিশেষ নজর দিন। সন্তানের কোনো কাজে মুগ্ধ হতে পারেন। ব্যবসায় সঠিক নিয়ম মেনে এগিয়ে যান। বসের কথা মন দিয়ে শুনলে লাভ হতে পারে। কর্মীরা কাজে উৎসাহ দেখাবেন। ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরি হবে। সরকারি কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। তবে আর্থিক বিষয়ে কিছুটা বাধা আসার আশঙ্কা আছে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
সকাল থেকেই কাজের ফল আপনার অনুকূলে থাকতে পারে। ব্যবসায় সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক কাজে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে অত্যন্ত সুখের সময় কাটাতে পারেন। তবে গুরুত্বপূর্ণ কথা প্রিয়জনকে বলবেন না। বাড়ির সবার সহযোগিতা পেতে পারেন। অহেতুক রাগ করবেন না। আপনার ব্যক্তিত্ব প্রভাবশালী হতে পারে। বন্ধুদের সময় দিতে পারেন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
ব্যবসায় ক্ষতির কারণে কষ্ট পেতে পারেন। সবকিছু থাকা সত্ত্বেও মনে হতে পারে কিছুই নেই। ব্যবসার যোগাযোগগুলো ছন্নছাড়া হয়ে যেতে পারে। সংসারে অশান্তি বৃদ্ধি পাবে। কারও সঙ্গে মনোমালিন্য ও ঝগড়া হওয়ার আশঙ্কা আশঙ্কা আছে। দুপুরের পর আর্থিক সংকটের অবসান না ঘটলেও প্রয়োজনীয় অর্থ হাতে আসতে পারে। এত অশান্তির মধ্যেও প্রেমের জন্য দিনটি ভালো।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
কোনো জিনিস চুরি হতে পারে, তাই সতর্ক থাকুন। অফিসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। দুশ্চিন্তা বাড়তে পারে। তবে কর্মক্ষেত্রে আগের যোগাযোগগুলো কাজে লাগতে পারে। সারা দিন পারিবারিক অস্বস্তি ভোগ করতে হতে পারে। বাড়ির সবাই মিলে ভ্রমণের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে মতবিরোধজনিত অশান্তি হতে পারে। আয়ের ক্ষেত্র চলনসই থাকবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
সকালের দিকে শারীরিক ও মানসিক চাপ থাকতে পারে। তবে বাড়িতে কোনো আনন্দদায়ক সংবাদ পেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের আনন্দে থাকার সম্ভাবনা আছে। ব্যবসার জন্য নতুন কিছু কেনাকাটা করতে হবে। ব্যবসায় সামান্য কথা নিয়ে ঝগড়ার সৃষ্টি হতে পারে। যারা অচেনা ব্যক্তির পরামর্শে বিনিয়োগ করেছিলেন তারা লাভবান হতে পারেন।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কাজের চাপ থাকবে। কোনো কাজ অসম্পূর্ণ রাখলে এর খেসারত দিতে হতে পারে। দুপুরের পর ব্যবসায় খুব ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে। বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রের পরিবেশকে সুন্দর করে তুলতে পারে। নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের কাছে জানতে পারেন।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
কাছের কোনো মানুষের দ্বারা আঘাত পেতে পারেন। ভালবাসার মানুষটির অনুভূতি বুঝুন। ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য স্ত্রীর সাহায্য নিতে পারেন। ব্যবসার ক্ষেত্র ভালো থাকতে পারে। অফিসের কোনো কাজ অসম্পূর্ণ থাকলে তা দ্রুত সেরে ফেলুন।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বাড়ির সবার প্রতি ভালো আচরণ করুন। দুপুরের পরে বাবার সঙ্গে বিবাদের আশঙ্কা আছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে। খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন, এতে লাভবান হবেন। ব্যবসার বিভিন্ন বিষয় আপনার পক্ষে থাকতে পারে। নতুন করে প্রেমে পড়তে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। কারও অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। আর্থিক ব্যাপারে খুব ভালো খবর পেতে পারেন। স্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনার জন্য আনন্দ পাবেন। ব্যবসার ক্ষেত্র ভালো। তবে কাউকে ধার দেবেন না। সকালের দিকে কিছু মানুষের সঙ্গে কথা বলার জন্য সময় নষ্ট হতে পারে।