কারও জন্য আজ নতুন সুযোগ ও কাঙ্ক্ষিত খবর আসতে পারে, আবার কারও ক্ষেত্রে অর্থচিন্তা বা সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। ব্যবসা, চাকরি, পরিবার, প্রেম ও অর্থ—এই সব ক্ষেত্রে ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে, কোথায় সতর্ক থাকতে হবে এবং কোথায় সাফল্যের সুযোগ রয়েছে, তা বিস্তারিত নিচে দেওয়া হলো:

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
বাড়িতে নতুন কিছু কেনাকাটার দারুণ যোগ রয়েছে। আত্মীয় বা বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে। তবে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে মানসিক দূরত্ব বা সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। মোটামুটি আনন্দে দিনের অধিকাংশ সময় কাটলেও ব্যবসায় দুশ্চিন্তা থাকতে পারে। অর্থাগম মন্দ না হলেও খরচের হাত লাগামছাড়া হতে পারে। বাবার সঙ্গে ব্যবসার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
সকালে আত্মীয়ের আগমন ঘটতে পারে। নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোনো গুণী ব্যক্তির পরামর্শে শেয়ার বাজারে লাভের মুখ দেখতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও সম্পর্কের খাতিরে অর্থ ব্যয় করতে হতে পারে। শুভকর্মে পরিবারের সবাইকে নিয়ে অংশ নেওয়া যেতে পারে। প্রেমে অশান্তি ও সন্তানের পড়াশোনার খরচ বাড়ায় মানসিক চাপ বাড়তে পারে।

মিথুন (২১ মে – ২০ জুন)
জীবনসঙ্গীর কোনো কথায় মন ভারাক্রান্ত হয়ে থাকতে পারে। স্থির সিদ্ধান্তে না পৌঁছালে বাবার পরামর্শ নেওয়া উচিত। কর্মক্ষেত্রে বিবাদ এবং দিনের শেষে আয় আশানুরূপ না হওয়ায় হতাশা আসতে পারে। অফিসে ছোট কোনো ঘটনায় অশান্তি দেখা দিতে পারে। বাড়িতে আত্মীয়ের সমাগম হতে পারে। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)
সকালে কাছাকাছি কোথাও বেড়িয়ে আসতে পারেন। বন্ধুর অনুরোধ রক্ষা করতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও সমঝোতা বজায় রাখতে হবে। ব্যবসায় হঠাৎ ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে; কাজের গতিতে বাধা আসতে পারে। তবে শিক্ষার্থীদের জন্য অপ্রত্যাশিত সুখবর অপেক্ষা করছে। হঠাৎ অর্থ বা বস্তু প্রাপ্তির যোগ রয়েছে। সন্তানের ব্যাপারে দুর্ভাবনা কমলেও দাম্পত্য কলহ এড়িয়ে চলুন।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
সকালে শরীর ও মন প্রফুল্ল থাকবে। তবে রাস্তাঘাটে অনভিপ্রেত বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন। কর্ম, অর্থ ও আয়ভাগ্য মোটামুটি ভালোই চলবে। দিনের শেষের দিকে নতুন ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। বন্ধুর আচরণে হতাশা আসতে পারে। জমি বা বাড়ি কেনার বিষয়ে নতুন যোগাযোগ হতে পারে। দুপুরের পর হঠাৎ অর্থলাভের সুযোগ রয়েছে।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
আজ শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকবেন। তবে প্রেমে উদ্বেগ ও অশান্তি দেখা দিতে পারে। অফিসে কারও মন্তব্য মনে আঘাত দিতে পারে, যদিও শত্রুরা ক্ষতি করতে পারবে না। কোনো শুভ কাজের জন্য দিনটি অনুকূল। চোখ ও গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। সাময়িক আর্থিক সুরাহা হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ ভবিষ্যতে কাজে দেবে। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
ব্যবসার প্রয়োজনে নতুন জিনিস কেনাকাটার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে যোগাযোগ সুফল দেবে। তবে ব্যবসায় শারীরিক ও মানসিক চাপ বাড়তে পারে। সাংসারিক ঝামেলায় নাজেহাল হতে হতে পারে। পড়াশোনার কারণে দূরে ভ্রমণের সম্ভাবনা আছে। প্রেমে মানসিক কষ্ট ও চাপ বৃদ্ধি পেতে পারে। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য ও সন্তানের কারণে হঠাৎ অর্থ অপচয় হতে পারে। নিকট আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলেও নিজের শারীরিক অবস্থা ভালোই থাকবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
পরিবারের সবাইকে নিয়ে কাছেপিঠে ভ্রমণের যোগ রয়েছে। কর্মক্ষেত্র ও পারিবারিক পরিবেশ স্বাভাবিক থাকবে। বন্ধুর কোনো অনুরোধ রাখতে হতে পারে। কোনো আধ্যাত্মিক ব্যক্তির সান্নিধ্যে মানসিক শান্তি মিলবে। জীবনসঙ্গীর কর্মকাণ্ডে আনন্দ বিঘ্নিত হতে পারে। ব্যবসায় মতবিরোধ হলেও পরবর্তীতে তা মিটে যাবে। সঞ্চয়ের বিষয়ে বাবার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হতে পারে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পারিবারিক কারণে মানসিক অস্থিরতা কাজ করতে পারে। নতুন ব্যবসা শুরু করা নিয়ে চিন্তা বাড়বে। আজ ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো। প্রেমে মান-অভিমান ও মনোমালিন্য বাড়তে পারে। দুপুরের পর আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। বন্ধুদের সঙ্গে কাটানো সময় আনন্দদায়ক হলেও খরচ বাড়বে। কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে থাকবে এবং অপ্রত্যাশিত কিছু অর্থাগম হতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
সকালে পারিবারিক সমস্যায় বিব্রত হতে পারেন। তবে বিবাহসংক্রান্ত আলোচনা বা গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য দিনটি অনুকূল। কর্ম ও আর্থিক ক্ষেত্রের পুরনো যোগাযোগ খুব একটা কাজে নাও আসতে পারে। নতুন ব্যবসায় অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসায় নতুন পণ্য কেনাকাটা হতে পারে। কাছাকাছি ধর্মস্থানে ভ্রমণের যোগ রয়েছে। সার্বিকভাবে আর্থিক উন্নতি হবে, তবে অফিসে কিছুটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মক্ষেত্রে অকারণে সমালোচনার মুখে পড়তে হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন সুযোগ আসতে পারে। প্রেমে অভিমান বৃদ্ধি ও সামান্য কথায় অশান্তির সৃষ্টি হতে পারে। কাজের অতিরিক্ত চাপের কারণে বাড়ি ফিরতে দেরি হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য সম্মান বৃদ্ধি পাবে। অফিসে তুচ্ছ বিষয়ে তর্ক এড়িয়ে চলাই শ্রেয়। পারিবারিক পরিবেশ ভালো থাকবে এবং আগের চেয়ে আয় কিছুটা বৃদ্ধি পাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অফিসে বিশেষ দক্ষতার জন্য প্রসংসা ও সুনাম পাবেন। কোথাও অতিথি হিসেবে আপ্যায়িত হতে পারেন। ব্যবসার পরিবেশ অত্যন্ত শুভ। অর্থাগম কিছুটা কম হলেও দিনটি সার্বিকভাবে ভালোই কাটবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সুসংবাদ পেতে পারেন। তবে সন্ধ্যার দিকে সাময়িক বিষণ্ণতা ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। ভ্রমণ নিয়ে আলোচনা হতে পারে।