জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ (এনএসএ)। এই নতুন সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে সংগঠনটির সদস্যসচিব নিযুক্ত করা হয়েছে।
গত সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এনএসএ-র যাত্রা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে আগামী ছয় মাসের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এছাড়া দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান মোহাম্মাদ জাভেদ, এম রফিকুল ইসলাম, মো. জহির রায়হান, খালেক শিকদার এবং মো. আব্দুল মোনায়েম।
সদস্যসচিব এম. নাজমুল ইসলামের পাশাপাশি যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান রাকিব (দপ্তর), আবু বক্কর সিদ্দিক সুমন (সহ-দপ্তর), আব্দুল্লাহ আল মামুন (মিডিয়া), সাদিয়া ফাইরোজ (সহ-মিডিয়া), মো. রাকিব হোসেন, মো. নাঈম হাওলাদার এবং জিনিয়া শারমিন রিয়া। এছাড়া আরমানুল ইসলাম নয়ন দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে।
কমিটির সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন আকিব জাবেদ মুন্না, মো. মনির হোসেন, ফাহাদ আহমেদ রকি, মো. একরামুল হক (রনি), মোহাম্মদ আরিফুল ইসলাম, মো. আরাফাত জোয়ার্দ্দার এবং মাঈনউদ্দিন মো. সাকিব। সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মদ হোসাইন, মো. আলী রাজা, মো. নাজির হোসেন, সাবের সালেহ চৌধুরী, সাইদুল হাসান, আলমা জাহান ইমা, আব্দুল মুহাইমিন চৌধুরী (সাদমান), মো. খাইরুল ইসলাম ইমরুল, আকিবুল হাসান ভূঁইয়া, মোহাম্মাদ ওমর ফারুক যুবরাজ, সোয়াদ মাহমুদ লিওন, মাহফুজ কাউসার সাদি, আমজাদ হোসেন, মো. গোলাম সারোয়ার, নাসিমুর সাকিব, অনিক হাসান লিমন, মো. ফারহান তানভীর ফাহিম ও মো. জাহিদুল সর্দার জনিসহ আরও অনেকে।
সংগঠনটির উপদেষ্টা প্যানেলে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম মুসা, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং আহনাফ সাঈদ খান।
কমিটি অনুমোদনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।”