মাত্র ১৮ বছর বয়সে পরিবারের পছন্দে বিয়ে করেছিলেন সোনামণি সাহা। তবে সেই দাম্পত্য জীবন খুব বেশিদিন স্থায়ী হয়নি; বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় তাঁর সংসার। টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সবসময়ই ছিল তুঙ্গে, বিশেষ করে সহ-অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস বাংলা’-য় অংশগ্রহণ করে আবারও ব্যাপক আলোচনায় এসেছেন সোনামণি সাহা। শো-তে থাকাকালীন তিনি প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো কারণে চর্চায় থাকছেন। কখনও আরেক প্রতিযোগী রাজবীরের ‘ব্যাড টাচ’ নিয়ে কথা বলা, আবার কখনও অভিনেত্রী সৃজলাকে স্বার্থপর বলে অভিহিত করার মতো ঘটনা ঘটেছে। সম্প্রতি শো-এর ভেতরেই হাউসমেটদের সঙ্গে গল্প করার সময় তিনি এক বিশেষ পরিকল্পনা প্রকাশ করেছেন। সোনামণি জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই তিনি আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এখন প্রশ্ন উঠেছে, ‘দেবী চৌধুরানী’ ধারাবাহিকের প্রফুল্লর এই নতুন জীবন শুরু কি তবে ডিসেম্বরেই হতে যাচ্ছে?
৫৪ বছর বয়সে বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা বানু
২৫ আগস্ট, ২০২৬ এ ৭:৩১ অপরাহ্ণ