তিন বছর আগে দুর্গাপূজার বিশেষ আমেজ নিয়ে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মনামী ঘোষ। ভিডিওটির শিরোনাম ছিল ‘আইলো উমা বাড়িতে’। মুক্তির পরপরই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এমনকি পূজার দিনগুলোতে এখনো বিভিন্ন মণ্ডপের প্লে লিস্টে এই গানটি শুরুর দিকে স্থান পায়। তবে এবারের দুর্গাপূজায় কলকাতা থেকে বেশ দূরে অবস্থান করছেন মনামী। ‘বিগ বস বাংলা’র একজন প্রতিযোগী হিসেবে বর্তমানে তিনি মুম্বাইয়ে অবস্থান করছেন। প্রিয় উৎসবের এই সময়ে কলকাতার স্মৃতি মনে করে তিনি ফেসবুকে ভক্তদের জন্য তিন বছর আগের সেই গানের ১২টি বিশেষ ছবি শেয়ার করেছেন।
ভারত ছাড়ার নির্দেশ পেয়েও পাশে আছেন কিরণ ও সাবা
১৬ অক্টোবর, ২০২৬ এ ৩:০১ অপরাহ্ণ