দূরদূরান্ত থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা দলে দলে উপস্থিত হতে শুরু করেন বরিশাল নগরের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) মাধ্যমিক বিদ্যালয়ের বিশাল মাঠে। বরিশাল আঞ্চলিক গণিত উৎসব ঘিরেই ছিল সে ভিড়।