সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের চালানো এক ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি কর্মী শাহেদ আহম্মেদ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তাঁর মরদেহ বাংলাদেশে পৌঁছেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে শাহেদ আহম্মেদের মরদেহটি পৌঁছায়। এর মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর দেহাবশেষ স্বদেশে ফিরে এল।

জানা গেছে, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত এক হামলায় মো. শাহেদ আহম্মেদ নিহত হন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

মরদেহটি দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অনুযায়ী, ২২ অক্টোবর রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে (ফ্লাইট নম্বর BS 362) যাত্রা শুরু করে। পরবর্তীতে ২৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং মরদেহটি হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মোট ১২ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক ছিলেন, যাদের একজনের নাম শাহেদ আহম্মেদ।