দৈনন্দিন ব্যস্ততার মাঝে এক কাপ গরম চা যেমন প্রশান্তি দেয়, তেমনি লবঙ্গের গুণাগুণ সমৃদ্ধ চা শরীরের জন্য অত্যন্ত উপকারী। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর লবঙ্গ চা।
এই বিশেষ চা প্রস্তুত করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা নিচে দেওয়া হলো:
চা পাতা: আধা চা-চামচ
লবঙ্গ: ১৫টি
চিনি বা মধু: স্বাদমতো
পানি: ৭০০ মিলিলিটার
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি পাত্রে নির্দিষ্ট পরিমাণ পানি নিয়ে চুলায় জ্বাল দিন। পানি ফুটে উঠলে তাতে লবঙ্গ দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট ফোটাতে হবে।
নির্দিষ্ট সময় পর চা পাতা দিয়ে আরও ৭–৮ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিন।
সবশেষে ছাঁকনি দিয়ে ছেঁকে কাপে বা মগে নিয়ে স্বাদমতো চিনি বা মধু মিশিয়ে গরম গরম পান করতে হবে।