বিনোদন
ইরফানের সঙ্গে দুই অভিনেত্রীর ছবি পোস্ট করে বাসার লিখলেন, ‘বোঝা বড় দায়’
আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯: ৩৪
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জয়া আহসান, খায়রুল বাসার, শার্লিনদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
৬ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে ‘ওসিডি’ সিনেমা। এর মূল চরিত্র শ্বেতাকে কয়েকটি লুকে দেখা যাবে। সেই খবর জানিয়ে জয়া ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমরা ছোট শ্বেতা ও বড় শ্বেতা।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
ইরফান সাজ্জাদের সঙ্গে দুই অভিনেত্রীর ছবি পোস্ট করে অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, ‘দুনিয়ার খোলামেলা বোঝা বড় দায়।’ মূলত ‘এটা আমাদেরই গল্প’ নাটকের প্রচারণায় লিখেছেন বাসার। ধারাবাহিকটির ২৭তম পর্ব আজ প্রচারিত হয়েছে। সেই পর্বে রয়েছে চমক। ভক্তরা লিখেছেন, ‘নাটকের গল্পে পরকীয়ায় ধরা খেয়েছেন ইরফান সাজ্জাদ। সেটাই প্রকাশ করেছেন এই অভিনেতা।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
অভিনেত্রী শার্লিন ফারজানা শুটিংয়ের ফাঁকে নিজের কাঁধে তুলে নিলেন ক্যামেরা। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভাবছি ক্যামেরার কাজ শিখেই ফেলি, কিশোর ভাইয়ের থেকে।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
এদিকে ছবিটি পোস্ট করে সুনেরাহ্ বিনতে কামাল লিখেছেন, ‘তোমায় দেখি আর ভাবি, তোমায় নিয়ে কবিতা লিখব। লিখতে গিয়ে শব্দ কম পড়ে গেল, তাই ঠিক করলাম দেখেই যাব।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
এই সালমা কান্না করলেও ঘরে...
০৪ ফেব্রুয়ারি ২০২৬
৫ / ৫
কচি খন্দকার শৈশবের ঘটনা স্মরণ করে লিখেছেন, ‘ছোটবেলার সেই হালুয়া–রুটির দিনগুলো কীভাবে ভুলি? আহ্ হালুয়া রুটি—লে হালুয়া!’ ছবি: ফেসবুক থেকে
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন
থেকে আরও দেখুন
জয়া আহসান
সুনেরাহ বিনতে কামাল
খায়রুল বাসার

দর্শক এখন শুধু কনটেন্ট দেখেন না, অনুভবও করেন
২১ জুন, ২০২৬ এ ১:০০ পূর্বাহ্ণ





