বিদেশে উচ্চশিক্ষার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীই সঠিক দেশ নির্বাচন, উপযুক্ত বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া, পড়াশোনার ব্যয়ভার, ভর্তির জটিল শর্তাবলি কিংবা ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে থাকেন। সঠিক তথ্যের অভাব এবং দিকনির্দেশনার অভাবে অনেক ক্ষেত্রে তাঁদের উচ্চশিক্ষার পরিকল্পনাগুলো আলোর মুখ দেখে না। শিক্ষার্থীদের এই সংকট দূর করতে এবং সঠিক পথ দেখাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিডি এক্সপার্ট এডুকেশন।

২০১২ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিদেশের নামী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দিতে সহায়তা করছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, এ পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থীকে উচ্চশিক্ষার বিভিন্ন জটিল ধাপ পার করতে তারা সফলভাবে সহযোগিতা করেছে। বর্তমানে কানাডা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

বিডি এক্সপার্ট এডুকেশনের সেবার পরিধি অত্যন্ত বিস্তৃত। তারা শিক্ষার্থীর ব্যক্তিগত যোগ্যতা, আর্থিক সামর্থ্য এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিবেচনা করে সঠিক দেশ, বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করে। এর পাশাপাশি ভর্তির আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট প্রস্তুত করা, ভিসা আবেদন এবং ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নিতেও তারা শিক্ষার্থীদের পাশে থাকে। শিক্ষার্থীরা এখানে ফাউন্ডেশন, ডিপ্লোমা, স্নাতক, প্রি-মাস্টার্স, স্নাতকোত্তর এবং পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমাসহ বিভিন্ন স্তরের পড়াশোনার বিষয়ে বিস্তারিত পরামর্শ নিতে পারেন।

শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিলের অফিশিয়াল আইইএলটিএস (IELTS) রেজিস্ট্রেশন বুথ হিসেবেও কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দেওয়া, শিক্ষার্থীদের যোগ্যতার সঠিক মূল্যায়ন এবং বিভিন্ন শিক্ষামূলক সেমিনারের মাধ্যমে উচ্চশিক্ষার প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে তারা।

বিডি এক্সপার্ট এডুকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের বিদেশে পড়তে সহায়তা করা নয়, বরং সঠিক তথ্য, স্বচ্ছ পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তাঁদের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্তকে সহজ করা।’

দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী মানসম্মত সেবা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডি এক্সপার্ট এডুকেশন।

আগ্রহী শিক্ষার্থীরা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: বিডি এক্সপার্ট এডুকেশন, ৪৪/৭/এ ও ৪৪/৭/বি (ষষ্ঠ তলা), সলিড পয়েন্ট করিম টাওয়ার, পশ্চিম পান্থপথ (বিআরবি হাসপাতালের বিপরীতে), ঢাকা।

হটলাইন: ০১৮৯৬-২১৫৫২২
ওয়েবসাইট: www.bdexpertcon.com