বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের সঠিক পথপ্রদর্শন ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিল ও মুক্তকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। এই গুরুত্বপূর্ণ শিক্ষা মেলায় অংশ নিচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাপরামর্শক প্রতিষ্ঠান ‘এডুকেশন অ্যাট’ (Education AT)।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী শুক্রবার ও শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) দুই দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ১০ দিনব্যাপী অনলাইনেও এই ফেয়ার চলবে।
মেলায় উপস্থিত হয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা এডুকেশন অ্যাটের অভিজ্ঞ প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এর মাধ্যমে তারা বিদেশে উচ্চশিক্ষার বহুমুখী সুযোগ-সুবিধা, সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, টিউশন ফি, বৃত্তির সম্ভাবনা এবং জটিল ভিসাপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন।
২০১৫ সালে যাত্রা শুরু করা এডুকেশন অ্যাট এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার পথ প্রশস্ত করতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, স্পেন, ইতালি, ডেনমার্ক, সাইপ্রাস, গ্রিস, মাল্টা, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, সুইডেন, ফিনল্যান্ড এবং বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
৪৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি অ্যাফিলিয়েশন
বিশ্বজুড়ে ৪৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি অ্যাফিলিয়েশন বা চুক্তি রয়েছে এই প্রতিষ্ঠানের। প্রতি বছর তারা অসংখ্য শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ লাভে সক্রিয় সহায়তা প্রদান করে। প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন ১৩০ জন পেশাদার শিক্ষার্থী পরামর্শক। তাঁদের মধ্যে পিআইইআর (PIER), এনএএফএসএ (NAFSA) এবং আইসিইএফ (ICEF)-এর প্রশিক্ষণপ্রাপ্ত ও স্বীকৃত কাউন্সেলর রয়েছেন, যাঁরা আন্তর্জাতিক উচ্চশিক্ষার বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে শিক্ষার্থীদের নির্ভরযোগ্য ও বাস্তবসম্মত তথ্য দিয়ে সহায়তা করেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিমালা, একাডেমিক যোগ্যতা, ইংরেজি ভাষার দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, সম্ভাব্য স্কলারশিপ, টিউশন ফি এবং ভিসা আবেদনের প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের যথাযথ দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দেশ ও বিশ্ববিদ্যালয়ভেদে যে ভিন্ন ভিন্ন শর্ত থাকে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে বিশেষ গুরুত্ব দেয় এডুকেশন অ্যাট।
বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে ভিসাপ্রক্রিয়া পর্যন্ত সহায়তা
বিদেশে পড়াশোনার পরিকল্পনা করার সময় অনেক শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয় নির্বাচন, ইংরেজি ভাষাদক্ষতার শর্ত, শিক্ষাগত যোগ্যতা এবং আর্থিক প্রস্তুতি নিয়ে দ্বিধায় ভোগেন। বিশেষ করে নিজেদের একাডেমিক প্রোফাইল অনুযায়ী কোন দেশে বা কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা সম্ভব, কোথায় বৃত্তির সুযোগ বেশি কিংবা কীভাবে ভর্তি ও ভিসাপ্রক্রিয়া শুরু করতে হবে—এই সব বিষয়ে সঠিক ও হালনাগাদ তথ্যের প্রয়োজনীয়তা অপরিসীম।
এডুকেশন অ্যাটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা, পছন্দের বিষয়, আর্থিক সামর্থ্য এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা অনুযায়ী সঠিক বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচনে বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন। এছাড়া ভর্তি আবেদন, প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টেশন প্রস্তুত করা, স্কলারশিপের সম্ভাবনা যাচাই এবং ভিসা আবেদনের প্রস্তুতিতেও পূর্ণ সহায়তা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
বর্তমানে বাংলাদেশের ঢাকা ও সিলেটের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও এডুকেশন অ্যাটের কার্যক্রম বিস্তৃত। শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির রয়েছে পৃথক অ্যাডমিশন ও কমপ্লায়েন্স টিম।
এডুকেশন অ্যাটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুধু একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই যথেষ্ট নয়। একজন শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা, আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় সঠিক দেশ, বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রশিক্ষিত ও অভিজ্ঞ কাউন্সেলরদের মাধ্যমে শিক্ষার্থীদের নির্ভরযোগ্য তথ্য ও সঠিক দিকনির্দেশনা দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য, যাতে তাঁরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পিত সিদ্ধান্ত নিতে পারেন।’
এবারের স্টাডি অ্যাব্রোড ফেয়ারে এডুকেশন অ্যাটের অংশগ্রহণের ফলে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা এক ছাদের নিচেই বিভিন্ন দেশের পড়াশোনার সুযোগ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকেরা তাদের মনে থাকা নানা প্রশ্ন নিয়ে সরাসরি অভিজ্ঞ শিক্ষা পরামর্শকদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন।