রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় একটি আধুনিক ও সমন্বিত আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে কমপ্রিহেনসিভ। প্রতিষ্ঠানটির অন্যতম বৃহৎ উদ্যোগ হিসেবে পরিচিত এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'কমপ্রিহেনসিভ আমিনাবাদ হাউজিং'। সিদ্ধেশ্বরীর ৫৬–৫৭ নম্বর ঠিকানায় অবস্থিত প্রায় ৮৮ দশমিক ২৪ কাঠা জমির ওপর এই বিশাল আবাসন প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পে চারটি উচ্চত বিশিষ্ট টাওয়ারের পাশাপাশি একটি পৃথক পাঁচতলা কমিউনিটি ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া শিশুদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক খেলার জায়গা রাখা হয়েছে। প্রতিটি টাওয়ারের ছাদে সবুজ বাগান বা রুফটপ গার্ডেন তৈরির পরিকল্পনা রয়েছে, যেখানে পরিবারের সদস্যদের সাথে আড্ডা দেওয়ার বিশেষ ব্যবস্থা এবং পৃথক বারবিকিউ কর্নার রাখা হয়েছে।
আবাসনের পাশাপাশি এই প্রকল্পটিতে গুরুত্ব দেওয়া হয়েছে উন্নত কমিউনিটি সুবিধা, সর্বোচ্চ নিরাপত্তা, শারীরিক সুস্থতার জন্য ফিটনেস সেন্টার এবং বিনোদনের জায়গার ওপর। শিশুদের জন্য এখানে বিশেষ ফানজোন রাখা হয়েছে। প্রকল্পের কমিউনিটি বিল্ডিংটিতে থাকছে ওয়েটিং লাউঞ্জ, মিটিং রুম, হলরুম, জিম, ক্যাফে এবং একটি আধুনিক ইনফিনিটি সুইমিং পুল। এছাড়া কমিউনিটি বিল্ডিংয়ের নির্ধারিত অংশে সবুজ ও উন্মুক্ত পরিসর রাখা হয়েছে যাতে বাসিন্দারা প্রকৃতির সান্নিধ্য পায়।
পরিবেশবান্ধব নির্মাণ কৌশলের জন্য এই প্রকল্পটির জন্য লিড গোল্ড প্রাক্–সনদ অর্জন করেছে কমপ্রিহেনসিভ। প্রকল্পের নকশায় প্রাকৃতিক আলো ও বাতাসের সর্বোচ্চ ব্যবহার, ব্যাপক সবুজায়ন এবং পানি ও শক্তির দক্ষ ব্যবহারের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।