রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’–এ দর্শকেরা মুগ্ধ হয়েছেন তাঁর দারুণ পারফরম্যান্স দেখে। কেবল কি এর গানগুলোও হিট, ‘শরারত’ থেকে ‘গহরা হুয়া’—সবই ভাইরাল। কিন্তু সবচেয়ে চমক ছিল ১৯৭০, ৮০ আর ’৯০-এর দশকের পুরোনো হিট গানের নস্টালজিক ছোঁয়া।
আর সেই জায়গায় ভাইরাল হয়ে গেলেন এক অভিনেত্রী, যাঁর নাম অনেকেই ভুলে গিয়েছিলেন। ১৯৮১ সালের ‘রাম্বা হো’ গানে নাচছিলেন কাল্পনা আইয়ার, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে ৬৯ বছর বয়সী এই অভিনেত্রী সেই গানের তালে নেচে সবাইকে তাক লাগিয়ে দিলেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
কাল্পনা আইয়ার কেকাল্পনা আইয়ার ছিলেন ৮০ ও ৯০-এর দশকের বলিউড অভিনেত্রী। তিনি বহু বিখ্যাত নাচের দৃশ্যে ছিলেন—‘সত্তে পে সত্তা’, ‘বড়ে দিলওয়ালা’, ‘হুম পাঁচ, লাডলা’, ‘আঞ্জাম’–এর মতো ছবিতে। রাজা হিন্দুস্তানি ছবির ‘পরদেশী’ গানটি তাঁর নাচের কারণে আজও মনে আছে দর্শকদের। তাঁর দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ১০০টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
‘রাম্বা হো’ ও ধুরন্ধরমূল ‘রাম্বা হো’ গানটি ১৯৮১ সালের ‘আরমান’ ছবির জন্য তৈরি হয়েছিল। বাপ্পি লাহিড়ীর সুরে ও উষা উথুপের কণ্ঠে গানটি তখনই হিট হয়েছিল। এখন এই গান ধুরন্ধর ছবিতে রিমিক্স করে ব্যবহার করা হয়েছে, আর কাল্পনার সেই ক্ল্যাসিক নাচটি আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি দেখার পর নেটিজেনরা একবারেই ছুটে গিয়েছেন খুঁজতে—মূল গানে কে ছিলেন? এভাবেই ৩০ বছর আবার আলোচনায় ভুলে যাওয়া সেই অভিনেত্রী কল্পনা আইয়ার।
ইন্ডিয়াডটকম অবলম্বনে






