বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই দলে জায়গা পাননি সাদা বলের ক্রিকেটের অধিনায়ক শাই হোপ এবং অভিজ্ঞ পেসার আলজারি জোসেফ।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকলেও শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, চোটের ঝুঁকি এড়াতে আলজারি জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। তবে নতুনদের জন্য সুযোগ এসেছে এই সিরিজে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম। এছাড়া জোসেফের বিকল্প হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার কেমো পলকে।

চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি ৫ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত হয়েছে।

বিস্তারিত আসছে

ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দল:
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।