পায়রা বন্দর কর্তৃপক্ষ আউটসোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পদে ৫৮ জন কর্মী নিয়োগ দেওয়া হবে এই প্রক্রিয়ায়। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ সময়সীমা নির্ধারিত হয়েছে ২৯ অক্টোবর ২০২৬।
নিয়োগের বিস্তারিত পদবি ও বেতন কাঠামো নিচে দেওয়া হলো:
১. ল্যান্ড সার্ভেয়ার: ২ জন, বেতন ১৮,৫১৪ টাকা।
২. ড্রাইভার (হেভি): ৫ জন, মাসিক বেতন ১৮,৫১৪ টাকা।
৩. বোট চালক: ১ জন, বেতন ১৮,৫১৪ টাকা।
৪. ক্রেন অপারেটর: ১ জন, বেতন ১৮,৫১৪ টাকা।
৫. কম্পিউটার অপারেটর: ১ জন, বেতন ১৮,৫১৪ টাকা।
৬. ইলেকট্রিশিয়ান: ২ জন, বেতন ১৮,৫১৪ টাকা।
৭. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ২ জন, বেতন ১৮,৫১৪ টাকা।
৮. প্লাম্বার: ১ জন, বেতন ১৭,৯৯২ টাকা।
৯. ড্রাইভার (লাইট): ১২ জন, বেতন ১৭,৯৯২ টাকা।
১০. মুরিং গ্যাং: ১০ জন, বেতন ১৭,৬৩০ টাকা।
১১. গ্রিজার: ১ জন, বেতন ১৭,৬৩০ টাকা।
১২. সুকানি: ১ জন, বেতন ১৭,১০৮ টাকা।
১৩. বোট অ্যাসিস্ট্যান্ট: ১ জন, বেতন ১৭,১০৮ টাকা।
১৪. গার্ডেনার: ২ জন, বেতন ১৭,১০৮ টাকা।
১৫. বাবুর্চি: ৩ জন, বেতন ১৭,১০৮ টাকা।
১৬. মেসেঞ্জার: ১ জন, বেতন ১৬,৬৭৩ টাকা।
১৭. আয়া: ২ জন, বেতন ১৬,৬৭৩ টাকা।
১৮. লিফটম্যান: ১ জন, বেতন ১৬,৬৭৩ টাকা।
১৯. সহকারী বাবুর্চি: ১ জন, বেতন ১৬,৬৭৩ টাকা।
২০. পরিচ্ছন্নতা কর্মী: ২ জন, বেতন ১৬,৬৭৩ টাকা।
আবেদনকারীদের বয়সসীমা ও চুক্তির মেয়াদ:
আবেদনকারীকে ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। নিয়োগপ্রাপ্তদের জন্য চুক্তির মেয়াদ হবে ২ বছর।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আবেদনপত্র ‘সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী’ বরাবর ডাকযোগে অথবা অন্য যেকোনো উপায়ে পাঠাতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ফরমটি https://ppa.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
আবেদন ফি:
১ থেকে ৯ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং ১০ থেকে ২০ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা নির্ধারিত করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬।