আউটসোর্সিং প্রক্রিয়ায় বিভিন্ন পদে জনবল নিয়োগ করতে যাচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর। অষ্টম শ্রেণি থেকে শুরু করে এসএসসি বা সমমান পাস করা আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট শর্তাবলি পূরণ সাপেক্ষে এসব শূন্যপদে আবেদনের সুযোগ পাবেন। আগামী ২৩ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগের বিস্তারিত পদবি ও বিন্যাস নিম্নরূপ:

১. সারণি-ক: সাভার ও রাজশাহীর কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি এবং দেশের ৬৪টি জেলার কৃত্রিম প্রজনন কেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহে নিয়োগ দেওয়া হবে। এখানে ১০২টি পদে ষাঁড় রক্ষক (ক্যাটাগরি-৫) এবং ৭৩টি পদে নৈশপ্রহরী (ক্যাটাগরি-৫) নিয়োগ করা হবে।

২. সারণি-খ: সাভারের কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি এবং রাজশাহীর রাজাবাড়ীহাট আঞ্চলিক কৃত্রিম প্রজনন ল্যাবরেটরিতে নিয়োগ দেওয়া হবে। পদের তালিকায় রয়েছে ২ জন ইলেকট্রিশিয়ান (ক্যাটাগরি-১), ২ জন পাম্প ড্রাইভার (ক্যাটাগরি-২), ২ জন প্লাম্বার (ক্যাটাগরি-২), ৪ জন নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫), ৪ জন পরিচ্ছন্নতাকর্মী (ক্যাটাগরি-৫) এবং ২ জন মালি (ক্যাটাগরি-৫)।

৩. সারণি-গ: নেত্রকোনা ও খুলনার ডুমুরিয়ায় অবস্থিত ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নিয়োগ দেওয়া হবে। এখানে ১০টি পদে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (ক্যাটাগরি-৫), ২ জন হোস্টেল অ্যাটেনডেন্ট (বালক) (ক্যাটাগরি-৫), ২ জন ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (বালিকা) (ক্যাটাগরি-৫), ২ জন মালি (ক্যাটাগরি-৫), ২ জন বাবুর্চি (ক্যাটাগরি-৫), ২ জন সহকারী বাবুর্চি (ক্যাটাগরি-৫), ৪ জন নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫) এবং ৬ জন পরিচ্ছন্নতাকর্মী (ক্যাটাগরি-৫) নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদের ধরন অনুযায়ী প্রার্থীর অষ্টম শ্রেণি, এসএসসি বা সমমান পাস হতে হবে। এছাড়া সব পদের ক্ষেত্রেই সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

সেবামূল্য: আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫-এর তফসিল-খ অনুযায়ী সেবামূল্য নির্ধারণ করা হবে।

আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সাদা কাগজে নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, নিজ জেলা, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ উল্লেখ করে স্বহস্তে লিখিত অথবা টাইপকৃত জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে হবে। এই জীবনবৃত্তান্তটিই আবেদনপত্র হিসেবে গণ্য করা হবে।

আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, প্রশিক্ষণ সনদের কপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের কপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং নাগরিকত্ব সনদপত্র সংযুক্ত করতে হবে।

আবেদনপত্রের খামের ওপর প্রার্থীর পদের নাম, নিজ জেলা ও উপজেলার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:
আবেদনপত্রগুলো রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। ঠিকানা: উপপরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫।