সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি কিংবা সমসাময়িক কোনো বিশেষ ঘটনার ইঙ্গিত দিয়ে নিজের ফেসবুক পেজে একটি রহস্যময় পোস্ট করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ডা. শফিকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পাতায় একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন। ওই পোস্টে তিনি লিখেছেন, “চোরের মন পুলিশ-পুলিশ।” সাধু সাবধান।

পোস্টটিতে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা ঘটনার কথা উল্লেখ না করলেও, এর অন্তর্নিহিত অর্থ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত দেখা গেছে, পোস্টটিতে প্রায় ৮৬ হাজার রিঅ্যাকশন এসেছে। এছাড়া সাড়ে ১০ হাজার মানুষ কমেন্ট করেছেন এবং এক হাজার ৮০০-এর বেশি মানুষ পোস্টটি শেয়ার করেছেন।