রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতি মুছতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা আ ন ম আয়াস। আজ সেগুনবাগিচা এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।

আয়াস এর আগে বিভিন্ন কারণে জনমনে ও রাজনৈতিক মহলে আলোচনায় এসেছেন। বিশেষ করে জুলাই মাসের গণ-অভ্যুত্থান এবং ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনার সময় তার সক্রিয়তা ও সংশ্লিষ্টতা তাকে পরিচিত করে তোলে। এছাড়া রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘাত এবং নিজে শারীরিক হামলার শিকার হওয়া সহ নানা ঘটনায় তিনি ইতিপূর্বে সংবাদমাধ্যমে স্থান পেয়েছিলেন।

তবে কেবল রাজনৈতিক কর্মকাণ্ডই নয়, ব্যক্তিগত আচরণের কারণেও তিনি বিতর্কের মুখে পড়েছেন। ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির সামনে প্রস্রাব করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। এই ধরণের বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই তিনি বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।