বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন এমন শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ নিয়ে আসছে মেন্টরস স্টাডি অ্যাব্রোড। ১০টিরও বেশি দেশে পড়াশোনার সম্ভাবনা এবং প্রয়োজনীয় তথ্যের সমন্বয়ে প্রতিষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে ‘মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২০২৬’। আগামী ১০ অক্টোবর রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হবে।

এই এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইউরোপ, দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষার বহুমুখী সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা এই মেলায় বিভিন্ন দেশের বৃত্তির সুযোগ, ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন করার সঠিক প্রক্রিয়া এবং ভিসা প্রাপ্তির ধাপগুলো সম্পর্কে সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।