এসিআই পিএলসির ওয়েলনেস ও হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিযুক্ত হয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ। প্রতিষ্ঠানটির হাইজিন প্রোডাক্টস বিজনেস গড়ে তোলা এবং এর সম্প্রসারণে তিনি ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে খন্দকার ইশতিয়াক আহম্মদ এসিআইয়ের কনজ্যুমার ওয়েলনেস ও হাইজিন প্রোডাক্ট বিজনেসের পরিধি বিস্তৃত করা, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।

পেশাগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানানো হয়েছে যে, রেকিট বেনকিজার এবং নেসলে বাংলাদেশের মতো স্বনামধন্য বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে প্রায় দুই দশকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর।