দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টির যোগান দিতে এবং স্বাদে ভিন্নতা আনতে তৈরি করা যেতে পারে পাঁচমিশালি সবজি। এই বিশেষ রেসিপিটি যেমন স্বাস্থ্যকর, তেমনি তৈরি করাও সহজ।

প্রয়োজনীয় উপকরণ:
সবজি হিসেবে আধা কাপ করে পটোল, গাজর, বরবটি, বাঁধাকপি ও ক্যাপসিকাম। এছাড়া লাগবে ১ কাপ পেঁয়াজভাজা খোলা, ১০-১২টি কাঁচা মরিচ, আধা কাপ দুধ গুঁড়া, ১ টেবিল চামচ আদাকুচি, ১ টেবিল চামচ রসুনকুচি, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ চিকেন পাউডার, ১টি ডিম, আধা কাপ তেল, ১ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ চিনি এবং স্বাদমতো লবণ।

প্রস্তুত প্রণালী:
প্রথমে সব সবজি সামান্য লবণ দিয়ে আধা সেদ্ধ করে নিতে হবে। এরপর একটি পাত্রে কর্নফ্লাওয়ার, ডিম ও দুধ ২ কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে আলাদা করে রাখতে হবে।

রান্নার জন্য একটি প্যানে তেল গরম করে তাতে আদা ও রসুনকুচি ভেজে নিতে হবে। এরপর এতে পেঁয়াজভাজা খোলা দিয়ে নাড়তে হবে। পেঁয়াজ চকচকে হয়ে এলে এতে মুরগি, চিকেন পাউডার, কাঁচা মরিচ ও চিনি দিয়ে ২-৩ মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে।

এরপর সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটি ঢেলে দিতে হবে। প্যানটি ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না সব উপকরণ সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসে। সবশেষে ১ টেবিল চামচ ঘি দিয়ে আরও ২ মিনিট রান্না করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।