বড় চিংড়ি দিয়ে তৈরি বিভিন্ন পদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো মালাইকারি। এই জিভে জল আনা পদটি তৈরির সহজ রেসিপি শেয়ার করেছেন শাহনাজ সেতু।

প্রয়োজনীয় উপকরণ:
বড় চিংড়ি ৮–১০টি, নারকেলের দুধ দেড় কাপ, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, হলুদ আধা চা–চামচ, মরিচগুঁড়া আধা থেকে ১ চা–চামচ, জিরাগুঁড়া আধা চা–চামচ, গরম মসলা ১ চা–চামচের চার ভাগের এক ভাগ, কাঁচা মরিচ ৩–৪টি, তেজপাতা ১টি, দারুচিনি ১ টুকরা, এলাচ ২টি, লবণ স্বাদমতো, চিনি আধা চা–চামচ, শর্ষের তেল ৩ টেবিল চামচ এবং ঘি ১ চা–চামচ।

প্রস্তুত প্রণালী:
প্রথমে চিংড়িগুলোতে লবণ ও সামান্য হলুদ মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। তবে খুব বেশি সময় ম্যারিনেট করার প্রয়োজন নেই। এরপর কড়াইয়ে শর্ষের তেল গরম করে চিংড়িগুলো হালকা করে ভেজে তুলে রাখতে হবে। মনে রাখতে হবে, চিংড়ি বেশি ভাজলে তা শক্ত হয়ে যায়।

এরপর ওই একই তেলে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে মাঝারি আঁচে পেঁয়াজবাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এতে আদা-রসুনবাটা, হলুদ, মরিচ ও জিরা গুঁড়া দিয়ে অল্প পানি মিশিয়ে কষাতে হবে। মসলা থেকে তেল ছেড়ে আসলে নারকেলের দুধ দিয়ে দিতে হবে। সাথে লবণ ও সামান্য চিনি মিশিয়ে নিন। ঝোল ফুটে উঠলে আঁচ কমিয়ে আরও ৫–৬ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মালাইকারি।

গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন এই চমৎকার পদটি।