কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে আনুমানিক পাঁচ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার দক্ষিণ খামার এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর তারা মরদেহটি তুলে নিয়ে চিলমারী মডেল থানায় খবর দেয়। তবে শিশুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চিলমারী মডেল থানা পুলিশের ওসি নয়ন কুমার জানান, নৌ পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে এবং তারা এই ঘটনা সম্পর্কে অবগত আছেন।