বিনোদন
ভালো সম্পর্ক করতে অন্যের নামে বদনাম করা ছাড়াও হাজারো উপায় আছে
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৭: ৩০
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী মম, কাজী নওশাবা, সুনেরাহদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৪
শীতকে বিদায় জানালেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মিষ্টি শীতকে জানানো ছোট্ট এক বিদায়, ভালোবাসা।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৪
কিছুটা শীত কমেছে। আর কয় দিন পরেই আসছে বসন্ত। তার আগেই ছবিটি পোস্ট করে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ লিখেছেন, ‘বসন্তকে কান পেতে শুনি...’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৪
জাকিয়া বারী মম ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন বন্ধু। সঙ্গে আরেক অভিনেতা নাসির উদ্দিন খান। একসঙ্গে কোথায় যাচ্ছেন তাঁরা, সেটা অবশ্য লেখেননি মম। তবে জানা যায়, তাঁদের এই যাত্রা রটারড্যাম চলচ্চিত্র উৎসবের পথে। মম লিখেছেন, ‘এখন সময় উড়ার। আপনাদের আশীর্বাদে রাখবেন।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৪
অভিনয়শিল্পী শামীম হাসান সরকার লিখেছেন, ‘কারও সঙ্গে ভালো সম্পর্ক করতে অন্যের নামে বদনাম করা ছাড়াও হাজারো উপায় আছে! আপনাকে সেটা খুঁজে নিতে হবে।’
ছবি: ফেসবুক থেকে
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন
থেকে আরও দেখুন
আজমেরী হক বাঁধন
সুনেরাহ বিনতে কামাল
জাকিয়া বারী মম