চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে যেসব কর্মচারী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুকের এক অফিস আদেশে সব বিভাগীয় প্রধানদের ব্যবস্থা নেওয়ার জন্য এই নির্দেশনা দেওয়া হয়।