রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার ঠিক পরপরই মহাখালীর একটি ভবনে আগুন লেগেছে। বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার সংবাদ পান তাঁরা।" তিনি জানান, মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের কাছে এসকে শপিং মলের পেছনের ভবনে আগুন লাগে। আগুন লাগার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। সেগুলো কাজ করছে।
এ বিষয়ে আনোয়ারুল ইসলাম জানান, মহাখালীর ভবনের আগুনটিতে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়েছে।
এর আগে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শো রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সকাল ১০টার দিকে ওই জুতার দোকানটিতে আগুন লাগে।