রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত এপেক্স জুতার শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছয়তলা ভবনের ওই দোকানে আগুন লাগলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "এর মধ্যে দুটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। আরও চারটি ইউনিট যাচ্ছে।"

ঘটনার তদন্ত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সাথে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি।