চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় এক ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এই ঘটনায় একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আজ বুধবার এই দুর্ঘটনাটি ঘটেছে।