বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক অফিস আদেশে ডিআইজি (সুপারনিউমারারি) মো. হুমায়ুন কবীরকে ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশন পদে পদায়ন করা হয়েছে। পরবর্তীতে অন্য কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন কার্যকর থাকবে।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এ আদেশটি জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, তিনি পুলিশ হেডকোয়ার্টারে যোগদান করার পর থেকেই এ পদায়ন কার্যকর করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিস আদেশের অনুলিপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ, বিশেষায়িত সংস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।