রাজধানীর আবদুল্লাহপুর নিউ রংধনু আবাসিক হোটেলে গত ১২ আগস্ট ডিবি পুলিশের এক অভিযানে বেশ কয়েকজন নারীকে আটক করা হয়। এই অভিযানের সময় আটক নারীদের মুখমণ্ডল জোর করে দেখানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রকাশিত ওই ভিডিওতে পুলিশ সদস্যদের বলতে শোনা যায়, “মাস্ক খোল, ঢাকবি না, ঢাকলে কিন্তু মাইর হবে”। ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যদের এমন হুমকির মুখে এক নারী কান্নায় ভেঙে পড়েছেন।

পুলিশের এই আচরণের তীব্র সমালোচনা করেছেন মানবাধিকারকর্মী ও আইনজীবীরা। তাদের মতে, আটক ব্যক্তিদের সাথে এমন আচরণ সম্পূর্ণ বেআইনি এবং এটি নাগরিক অধিকারের চরম লঙ্ঘন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির।