বগুড়ার সোনাতলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ লাভকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পৌর অডিটোরিয়ামে সোনাতলা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃতী শিক্ষার্থীরা, তাদের অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগীরা এতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু। অন্যদিকে, প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
সোনাতলা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক এ টি এম গোলাম রকিব, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল হায়দার সুমন, মুক্তিযুদ্ধ প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাপিজুর রহমান বাবু, জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক বগুড়া জোনের সদস্য সচিব সাজেদুর রহমান সুমন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি।
বালুয়াহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান রিয়াদের সঞ্চালনায় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিপন মিয়া, আন নুর সায়েন্টিফিক মাদ্রাসার পরিচালক গোলাম রব্বানী, পাকুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিনারুল ইসলাম মিনার, মধুপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুইট মিয়া, পাকুল্লা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব বোরহান উদ্দিন বিকো এবং ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রতন মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে উপজেলার ১৯৬ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট, ফুল ও প্রাইজবন্ড তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।