আকিজ সিরামিকস লিমিটেড আধুনিক অভ্যন্তরীণ ডিজাইনের চাহিদা বিবেচনায় ‘মেটাল ক্রোমা গোল্ড’ নামক নতুন প্রিমিয়াম ফ্লোর টাইলস বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে। মেটালিক ফিনিশ, স্বর্ণালী ছায়া এবং অনন্য সারফেস টেক্সচার এই পণ্যটির মূল বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়েছে।

আলোক প্রতিফলনের ধরন অনুযায়ী এর পৃষ্ঠে রঙ ও টেক্সচারের ভিন্নতা দেখা যায়, যা ফ্লোরিংয়ে অতিরিক্ত গভীরতা যোগ করে এবং স্থানটিকে আধুনিক ও প্রিমিয়াম চেহারা দেয়। প্রচলিত ফ্লোর টাইলসের সাধারণ আবহের তুলনায় এর মেটালিক প্রভাব ইন্টেরিয়রে এক ভিন্ন ডিজাইন চরিত্র সৃষ্টি করে বলে কোম্পানি জানিয়েছে।

আবাসিক ও বাণিজ্যিক উভয় ধরনের স্থাপনার জন্যই এই টাইলসটি তৈরি করা হয়েছে। লিভিং রুম, ডাইনিং এরিয়া, হোটেল লবি, শোরুম এবং করপোরেট রিসেপশনসহ বিভিন্ন স্থানে এর ব্যবহার উপযোগী। আধুনিক, মিনিমালিস্টিক ও লাক্সারি ধাঁচের ইন্টেরিয়র ডিজাইনের সাথে এর রং ও ফিনিশ সহজেই সামঞ্জস্যপূর্ণ হয়।

একটি বিজ্ঞপ্তিতে আকিজ সিরামিকস জানিয়েছে, ফ্লোরিংয়ের ডিজাইন অপশনগুলোকে আরও বৈচিত্র্যময় করতেই এই নতুন পণ্যটি চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো, ফ্লোরকে কেবল একটি ব্যবহারিক উপাদান হিসেবে না দেখে, সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা।