থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত শুক্রবার আকিজ সিরামিকসের একটি বিশেষ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আকিজবশির গ্রুপের ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে পরিচিত ‘ইভলভ বিয়ন্ড’ শীর্ষক এই আয়োজনে অংশ নিয়েছেন আকিজ সিরামিকসের প্রায় ২০০ জন বিজনেস অ্যাসোসিয়েট।

প্রতিষ্ঠানের মানসম্মত ও আধুনিক ডিজাইনের টাইলসগুলো দেশজুড়ে বিস্তৃত সেলস নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলসহ সব প্রান্তের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ব্র্যান্ডটির এই ধারাবাহিক অগ্রযাত্রায় বিজনেস অ্যাসোসিয়েটরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যেই প্রতিবছর ‘ইভলভ বিয়ন্ড’ শীর্ষক এই আয়োজন করে আসছে আকিজ সিরামিকস। এবারের এই বিশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় ব্যাংককের হোটেল অ্যাম্বাসেডরের বলরুমে।

কনফারেন্সের বিভিন্ন অধিবেশনে ব্যবসায়িক প্রবৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাজার সম্প্রসারণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন সেশনে ব্যবসার নতুন সম্ভাবনা ও আগামী দিনের অগ্রযাত্রার বিভিন্ন দিক উঠে আসে। আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, র‍্যাফল ড্র, সাংস্কৃতিক পরিবেশনা এবং গালা লাঞ্চ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন এবং আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আশরাফুল হকসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।