দেশের টাইলস শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ সিরামিকস তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সাভারে একটি নতুন শোরুমের শুভ উদ্বোধন করেছে।

গত বুধবার সাভারের শিমুলতলায় অবস্থিত ‘মেসার্স ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি’ নামক এই নতুন ডিসপ্লে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুদ্দিন আহমেদ, আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হক, রোসার সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজাউল ইসলাম সিদ্দিকী এবং আকিজবশির গ্রুপের হেড অব মার্কেটিং মোহাম্মদ হোসেন শাহ নেওয়াজ। অনুষ্ঠানে শোরুমের স্বত্বাধিকারী কাজী মো. জাকারিয়া শিবলুর পাশাপাশি গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন এই শোরুমে আকিজ সিরামিকসের সর্বাধুনিক ও সমসাময়িক ডিজাইনের টাইলস কালেকশন প্রদর্শিত হচ্ছে। এর পাশাপাশি গ্রাহকদের জন্য রাখা হয়েছে রোসার স্যানিটারিওয়্যার ও বাথওয়্যারের নতুন সম্ভার এবং আকিজ ডোরের দৃষ্টিনন্দন সব দরজার কালেকশন।

উল্লেখ্য যে, টানা সাতবার ‘বেস্ট ব্র্যান্ড’ এবং দুবার ‘সুপারব্র্যান্ড’ খেতাবজয়ী এই টাইলস ব্র্যান্ডটি ‘প্রমিস অব পারফেকশন’-এর অঙ্গীকার পূরণের ধারাবাহিকতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশজুড়ে আকিজ সিরামিকসের ২০০টির বেশি এক্সক্লুসিভ শোরুম চালু রয়েছে।