বাংলাদেশের স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার খাতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘রোসা’ কুমিল্লায় তার উপস্থিতি আরও জোরদার করেছে। শহরের চকবাজার এলাকার শুদ্ধির পুকুরপাড়, নূরপুর চৌমুহনীতে অবস্থিত ‘মেসার্স আলম স্টোর’ নামে প্রতিষ্ঠিত এই নতুন শোরুমটি গত শনিবার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোসার হেড অব বিজনেস মোহাম্মদ রেজাউল ইসলাম সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র মার্কেটিং ম্যানেজার সৈয়দ নাহিদুর রহমান, ডেপুটি মার্কেটিং ম্যানেজার এস এম নাহিন এবং রোসা স্যানিটারিওয়্যায়ের হেড অব সেলস বিশ্বজিৎ পাল প্রমুখ।

শোরুমে রোসার বিভিন্ন ধরনের আধুনিক ডিজাইনের স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার কালেকশন প্রদর্শিত হয়েছে। পণ্যগুলোর মান, কার্যকারিতা এবং আধুনিক ডিজাইনের সমন্বয় গ্রাহকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় বলে জানানো হয়েছে। এই নতুন শোরুমের মাধ্যমে কুমিল্লা ও আশপাশের এলাকার বাসিন্দারা সরাসরি পণ্য দেখে বেছে নেওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে আধুনিক বাথরুমের জন্য উপযুক্ত সমাধান খুঁজছেন এমন গ্রাহকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।