কুমিল্লার হোমনা ও কোম্পানীগঞ্জ এলাকায় টাইলস ব্র্যান্ড ‘আকিজ সিরামিকস’ এবং ‘অরা’র নতুন দুটি এক্সক্লুসিভ শোরুমের যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি এই দুটি শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুনভাবে চালু হওয়া শোরুম দুটির মধ্যে হোমনায় আকিজ সিরামিকসের ‘সিদ্দিক অ্যান্ড সন্স’ এবং কোম্পানীগঞ্জে অরার ‘ফুয়াদ এন্টারপ্রাইজ’ অন্যতম।
গত ১৮ অক্টোবর আকিজ সিরামিকসের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক এই দুটি শোরুমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্দিক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন এবং ফুয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মারুফ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। আকিজ সিরামিকস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
আকিজ সিরামিকস কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই শোরুম দুটিকে আধুনিক ডিজাইনের টাইলস এবং আকিজ সিরামিকসের সাম্প্রতিক সময়ের বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য দিয়ে সাজানো হয়েছে। গ্রাহকদের কেনাকাটার ক্ষেত্রে একটি বাস্তবসম্মত এবং দৃষ্টিনন্দন অভিজ্ঞতা প্রদান করার লক্ষ্যে এখানে আধুনিক ফার্নিচার ও উন্নত মানের ডিসপ্লে সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, আকিজ সিরামিকস বর্তমানে সারা দেশে ৩০০টিরও বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও পার্টনার শোরুমের মাধ্যমে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিশ্চিত করে আসছে।