দেশের সিরামিক টাইলস শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ সিরামিকস তাদের ব্যবসার পরিধি আরও বিস্তৃত করেছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার হোমনায় আকিজ সিরামিকস এবং কোম্পানীগঞ্জে সুপরিচিত ব্র্যান্ড ‘অরা’-র দুটি নতুন শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত রোববার হোমনায় আকিজ সিরামিকসের অনুমোদিত প্রতিষ্ঠান ‘সিদ্দিক অ্যান্ড সন্স’ এবং কোম্পানীগঞ্জে অরার অনুমোদিত ‘ফুয়াদ এন্টারপ্রাইজ’ শোরুম দুটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হক এই নতুন শোরুম দুটির উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্দিক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন, ফুয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মারুফ। এছাড়া আকিজ সিরামিকসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
আধুনিক নকশার টাইলস এবং সর্বশেষ প্রযুক্তির পণ্যসামগ্রী দিয়ে সাজানো হয়েছে এই নতুন শোরুম দুটি। বর্তমানে আকিজ সিরামিকস সারা দেশে ৩০০টিরও বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ মানের নিজস্ব ও পার্টনার শোরুমের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদান নিশ্চিত করছে।
উল্লেখ্য যে, গুণগত মান এবং নতুনত্বের প্রতিশ্রুতিতে আকিজ সিরামিকস বাজারে সেরা ডিজাইনের টাইলস সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সাতবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং দুইবার ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। আকিজ সিরামিকস তাদের ‘প্রমিজ অব পারফেকশন’–এর অঙ্গীকার বজায় রেখে গ্রাহকদের কাছে বিশ্বস্ততা ধরে রাখতে বদ্ধপরিকর।