বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে ড. নুরুল ইসলাম বাবলুকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত দিনব্যাপী এক শিক্ষা শিবিরে দলের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। তিনি বলেন, নগরবাসীর নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং সিলেটকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও বাসযোগ্য মডেল নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ড. নুরুল ইসলাম বাবলুকে মনোনয়ন দেওয়া হয়েছে। সততা ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক হিসেবে প্রার্থীর বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনি মাঠে নামার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পরে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শিক্ষা শিবিরে সিলেট মহানগরের থানা, ওয়ার্ড ও পাড়া-মহল্লার নেতাকর্মীরা অংশ নেন।
বাগেরহাটে ডাকাতদের হামলায় তিনজন আহত, বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:১৮ অপরাহ্ণ