সরকার তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করেছে। বুধবার (০২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— ড. এ এন এম বজলুর রশিদ, মিজ ইয়াছমিন বেগম এবং এ কে এম বেঞ্জামিন রিয়াজী। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. বজলুর রশিদকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মিজ ইয়াছমিন বেগমকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১০২ ছাড়াল
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩০ অপরাহ্ণ