মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ‘বিউটি উইথ আ পারপাস’ ক্যাটাগরিতে এশিয়া অ্যান্ড ওশেনিয়া জোনের শীর্ষ ছয়ের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামানজার সাঈদ।
৭৫ বছরের ঐতিহ্যবাহী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভিয়েতনামে ১১১টি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। প্রায় এক মাসব্যাপী এই যাত্রা আগামী ৫ সেপ্টেম্বর সমাপ্তি ঘটবে। ওই দিনই ঘোষণা করা হবে নতুন মুকুটধারীর নাম।
এরআগেই সামানজার সাঈদ একটি ইভেন্টে জয়লাভ করে দেশের জন্য আশার আলো জ্বালিয়েছেন। ‘বিউটি উইথ আ পারপাস’ ক্যাটাগরিতে তাঁর প্রকল্পটি স্বীকৃতি পেয়েছে। এশিয়া অ্যান্ড ওশেনিয়া অঞ্চলে এই বিভাগে তিনি সেরা ছয়ের মধ্যে অবস্থান করছেন।
আন্তর্জাতিক আসরে সামানজারের বর্তমান কর্মকাণ্ড এবং পরবর্তী ধাপগুলো এখন সব দৃষ্টিতে রয়েছে।