বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও দক্ষিণি অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ চেন্নাইয়ের এক অভিজাত এলাকায় তাদের ক্রীত প্রথম বাসায় পা রাখতেই সেখানে উপস্থিত হয় আর্কিটেকচারাল ডাইজেস্ট (এডি) সাময়িকীর প্রতিনিধি দল। ভারতের চেন্নাইয়ে অবস্থিত এই আবাসনের অভ্যন্তরীণ নকশা ও বিন্যাস সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে সাময়িকীটির প্রতিবেদনের মাধ্যমে। তারকা জুটির নতুন ঠিকানাটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।