সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের দাম কমেছে। বাজারে ডলারের গড় দাম ১২২ টাকা ৭৬ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, বেশিরভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এ তালিকায় ইউরো, পাউন্ড, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার রয়েছে। অন্যদিকে রুপির দাম অপরিবর্তিত।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিদেশি মুদ্রা বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।