দেশের বাজারে স্বর্ণালংকারের দাম আবার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।