বিন্নি চাল ও মসুর ডালের সমন্বয়ে তৈরি হয় ঝরঝরে ও পুষ্টিকর খিচুড়ি। ঘরোয়া রান্নায় এর স্বাদ ও গন্ধ অনন্য। নিচে দেওয়া হলো এই খিচুড়ি প্রস্তুতের উপকরণ ও পদ্ধতি।

উপকরণ:
বিন্নি চাল: ২ কাপ
মসুর ডাল: পৌনে ১ কাপ
পেঁয়াজকুচি: আধা কাপ
হলুদগুঁড়া: আধা চা-চামচ
মরিচগুঁড়া: স্বাদমতো
আদাবাটা: ১ চা-চামচ
রসুনবাটা: আধা চা-চামচ
কাঁচা মরিচ: ৫টি
তেজপাতা: ২টি
এলাচ, লবঙ্গ, দারুচিনি: প্রতিটা ২টি করে
লবণ: স্বাদমতো
তেল: ১ কাপের ৩ ভাগের ১ ভাগ
ঘি: পৌনে এক চা-চামচ
পানি: ৫ কাপ

প্রস্তুতবিধি:
প্রথমে চাল ভালোভাবে ধুয়ে ৫ থেকে ৬ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে। পরবর্তীতে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটি হাঁড়ি বা প্যানে কাঁচা মরিচ ছাড়া বাকি সকল উপকরণ একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না শুরু করতে হবে। পানি কমে আসার পর ফালি বা আস্ত কাঁচা মরিচ যোগ করে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। শেষ পর্যায় হাঁড়ির নিচে তাওয়া রেখে দমে রান্না সম্পন্ন করতে হবে এবং ওপরে ঘি ছড়িয়ে দিতে হবে। গরম অবস্থায় ডিমভাজা বা ভুনা মাংসের সাথে পরিবেশন করলে এর স্বাদ আরও বাড়বে।